‘সংসার’ নিয়ে উচ্ছ্বসিত মৌসুমী হামিদ

সময়ের জনপ্রিয় মুখ অভিনেত্রী মৌসুমী হামিদ। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার- ২০১০’ প্রতিযোগিতার মধ্যে দিয়ে শোবিজ অঙ্গনে তার শুরু, হয়েছিলেন রানার্সআপ। এরপর থেকে মডেলিং ও নাটকে অভিনয় শুরু করেন তিনি।

বড় পর্দায় অভিনয় করেও হয়েছেন প্রশংসিত। বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের একজন তিনি। এবার এই অভিনেত্রীকে দেখা যাবে ‘সংসার আনলিমিটেড’ নামে একটি ওয়েব কনটেন্টে।

এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘মজার কাজ করেছি। এটি রিয়েল লাইফ কমেডি গল্প। চরকির সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আমার সঙ্গে রয়েছেন মীর রাব্বী, ইরেশ যাকেরসহ আরও অনেকে।

তিনি আরও বলেন, ‘সংসার আনলিমিটেড ৪০ মিনিটের একটি ওয়েব ফ্লিক। এটি চরকির নতুন সংযোজন। এখানে কাজটি করতে পেরে খুবই উচ্ছ্বসিত। দর্শকরা কাজটি উপভোগ করবেন আশা করি।’

জানা যায় উত্তরা, টঙ্গিসহ বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণ হয়েছে।

মাসুম শাহরীয়ার রচনায় ওয়েব ফ্লিকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ওটিটি প্লাটফর্ম চরকিতে দেখতে পাবেন দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *