দীর্ঘ আট বছর পর এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন দ্য ডে’। বরাবরের মতো এবারও তার সঙ্গী হয়েছেন বর্ষা। এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গেছে ঢাকাই সিনেমার খ্যাতিমান অভিনেতা মিশা সওদাগরকে।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিশা সওদাগর বলেন, অনন্ত জলিলের দাবি, শত কোটি টাকা দিয়ে ‘দিন দ্য ডে’ নির্মাণ করা হয়েছে। এতে দর্শক হয়তো বিনোদন পেয়েছে, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির তো কোনো লাভ হয়নি। আর এতেই হয়েছে বিপরীত। চলচ্চিত্র শিল্পীদের কাছে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মিশা সওদাগর।
শনিবার (১৩ আগস্ট) মিশা সওদাগরের এসব মন্তব্যের কড়া জবাব দিয়েছেন অভিনেতা নানা শাহ। এদিন বিকেলে যমুনা ব্লকবাস্টারে ‘দিন দ্য ডে’র প্রদর্শনীতে গিয়ে তিনি জানান, ‘আমার প্রথম কথা হচ্ছে, এটা কোনো শিল্পীর আচরণ কিংবা কথা হতে পারে না। তিনি একজন শিল্পী যে কিনা অনন্ত জলিলের পাঁচটি সিনেমায় কাজ করেছেন।’
তিনি আরও বলেন, ‘যেকোনো বিপদে-আপদে মিশা সওদাগর ও জায়েদ খান দুজনই অনন্ত জলিলের অফিসে গিয়ে বসে থাকত। ও তার কাছ থেকে কিন্তু অনেক উপকার পেয়েছে। এতো কিছু নেওয়ার পর অনন্ত জলিলের বিরুদ্ধে গিয়ে কথা বলাটা একটা গিবত ছাড়া আর কিছুই না।’
নানা শাহ বলেন, যে শাকিব তাকে এত বড় করেছে, মিশা সেই শাকিবের বিরুদ্ধেও বাজে কথা বলে। আর এসব গিবতের কারণে তিনি ধিরে ধিরে ফিল্ম থেকে আউট হয়ে যাচ্ছে।
তিনি বলেন, যাত্রা, নাটক এবং ফ্লিম এই তিনটার অভিনয় তিন ধরণের। যাত্রাকে আমি ঘৃণা করতে পারব না, কারণ যাত্রা আমার সংস্কৃতি। কিন্তু আমি যাত্রার অভিনয় তো ফ্লিমে করতে পারি না। ফ্লিমে আমাকে ফ্লিমের ফ্লেভার রাখতে হবে। তো মিশাকে তো আমি যাত্রা ছাড়া কিছু করতে দেখিনি।
