Home আলোচিত শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

0
172

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনায় জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইটনা উপজেলা সদরের নগরহাটি এলাকার নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৫) ও তার ছোট ভাই বিজয় কর্মকার (১৭)।

পুলিশ ও স্বজনরা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ইটনা খাদ্য গুদামের পশ্চিম দিকে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে স্টিলের পাইপে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে জড়িয়ে বিদ্যুতায়িত হন বড় ভাই বিজয় কর্মকার। তাঁকে ছাড়াতে গিয়ে বিদ্যুতায়িত হন ছোট ভাই দুর্জয় কর্মকার। পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here