Home আলোচিত নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডিপজল-সেলিম খান

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডিপজল-সেলিম খান

0
62

দীর্ঘদিন ধরেই নেতৃত্বহীন চলচ্চিত্রের মাদার সংগঠন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ২০ আগস্ট এই সংগঠনের ২০২২-২৪ মেয়াদি নির্বাচন। এবারের নির্বাচনে জোট বেঁধেছিলেন সময়ের সবচেয়ে বেশি অর্থ লগ্নীকারী দুই প্রযোজক সেলিম খান ও ডিপজল। তবে আসন্ন নির্বাচন থেকে সরে এসেছেন তারা।

গত ২২ জুন ২০২২-২৪ মেয়াদি নির্বাচনের সংশোধিত নির্বাচনি তফসিল ঘোষণা করেছে নির্বাচনি বোর্ড। তবে আদালতের রায়ে ভোটার তালিকা সংশোধনীর কারণে অনেকেরই প্রার্থিতা ও ভোট বাতিল হয়েছে। সংশোধিত তফসিলে দ্বিতীয়বার মনোনয়নপত্র তোলেননি ডিপজল।

অন্যদিকে সেলিম খান মনোনয়ন সংগ্রহ করলেও শেষ পর্যায়ে এসে প্রত্যাহারের জন্য নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন।

সেলিম খান শাপলা মিডিয়ার কর্ণধার। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্যাডে লিখিত আবেদনে তিনি জানান, ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে প্রার্থী হওয়া সত্ত্বেও ব্যক্তিগত কারণে নির্বাচন করতে পারছেন না। তাই প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন।

ডিপজল-সেলিম খান সরে দাঁড়ালেও এখনো মাঠে আছে খোরশেদ আলম-শামসুল আলম প্যানেল। নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে ডিপজল বলেন, ‘নারে ভাই, নির্বাচন করার ইচ্ছা নাই। কারণ, ভালো কাজ করতে গেলে এ ধরনের লোকের সাথে না যাওয়াই ভালো। ব্যক্তিগত কারণে সরে দাঁড়াচ্ছি। শরীরের অবস্থা মোটামুটি ভালো। আগামী মাসে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে।’

প্রার্থিতা প্রত্যাহারের ব্যাপারে সেলিম খানের প্যানেলের আলিমুল্লাহ খোকন বলেন, ‘সেলিম খান না থাকলেও আমাদের প্যানেলের ১৯ জন আছি। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছি।’

১৯ জন সাধারণ সদস্য ও ২ জন সহযোগী সদস্যের পদের বিপরীতে এখন স্বতন্ত্রসহ মোট প্রার্থীসংখ্যা ৪৪। বর্তমান সাধারণ ভোটার ১০৮ ও সহযোগী ভোটার ৬৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here