নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চৌমুহনীতে মন্দিরে হামলা ভাংচুর ও আইসিটিসহ আরও চারটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বরকত উল্যা বুলু।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা ১১টার সময় নোয়াখালী জেলা জজ আদালতে এসে জামিন চাইলে জজ কোর্টের জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা তাঁর স্থায়ী জামিন মঞ্জুর করছেন।
এর আগে তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহ থেকে জামিন নিয়েছিলেন এবং মেয়াদ শেষে ৯ আগষ্ট তিনি নোয়াখালী জজ আদালতে এসে হাজির হয়েছিলেন। আদালত তার জামিনের আবেদন শুনানী শেষে পাঁচ হাজার টাকার বন্ড শর্তে স্থায়ী জামিন মঞ্জুর করেন।
এ সময় জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আবদুর রহিম, সালাউদ্দিন কামরান, এবিইউ কামরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
