প্রিসিলার মুখোমুখি হয়ে অজানা কথা জানালেন সাকিব ও শাকিব

দেশের সবচেয়ে জনপ্রিয় দুই তারকা সাকিব আল হাসান এবং শাকিব খানের ইন্টারভিউ নিলেন সোশ্যাল মিডিয়া তারকা ও মানবিক কন্যাখ্যাত প্রিসিলা। গত ২৯ জুলাই নিইউয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় রাত নয়টায় এ ইন্টারভিউ নেন প্রিসিলা।

প্রিসিলা সাকিব আল হাসানকে প্রশ্ন করেছিলেন এত লোকের ভালবাসা, কেমন লাগে উনার? বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান উত্তর দিয়েছিলেন, অনেক ভাল লাগে, তাছাড়া সাকিব আল হাসান আরও বলেছিলেন, দেশের জন্য খেলাটাই তার জন্য অনেক বড় পাওয়া, অনেক সম্মানের। নিজের দেশের জন্য খেলা বা নিজের দেশের জন্য কিছু করার চেয়ে ভাল, আর কিছু হতে পারে না।

কেন আইপিএল খেলেন? এমন প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, টাকার জন্য নয় বরং কিছু শেখার জন্য আইপিএল খেলেন। ইন্টারভিউ শেষে সাকিব আল হাসানকে একটি বিশেষ উপহার দেন প্রিসিলা।

এরপর বাংলাদেশের চলচিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের ইন্টারভিউ নেন প্রিসিলা। প্রিসিলার এক প্রশ্নের জবাবে শাকিব খান জানিয়েছেন, তার সফলতার মুল সিক্রেট হল কঠোর পরিশ্রম এবং ইচ্ছা ও চেষ্টা আর সাথে আল্লাহর রহমত।

শাকিব খান ভবিষ্যতে হলিউডে অভিনয়ের চেষ্টা করবেন, ভাল ভাল মুভি উপহার দেবেন বলে প্রতিশ্রুতি দেন। কেন ভারতে কাজ করেন এমন এক প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, ভারত মিডিয়ায় বাংলাদেশ থেকে অনেক এগিয়ে, অনেক ভাল কাজ হয় সে দেশে, অনেক ভাল ছবি তৈরীও করা যায় উনাদের সাথে।

বাংলাদেশের চলচ্চিত্রকে আরও অনেক সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন কিং খান। ইন্টারভিউ শেষে প্রিসিলা তার পক্ষ থেকে শাকিব খানকে একটি বিশেষ উপহার দেন।

এই দুই তারকার সাথে সাক্ষাতের অভিজ্ঞতার অনুভূতি জানতে চাইলে প্রিসিলা বলেন, তারকাদের সম্পর্কে মানুষের মুখে অনেক গল্প শুনা যায়, কখনও ভাল আবার কখনও খারাপ, তবে নিজের চোখে না দেখে কেউ তারকাদের সম্পর্কে মন্তব্য না করাই উত্তম।

এই দুই তারকার নম্রতা ও ভদ্রতায় মুগ্ধ প্রিসিলা। তিনি বলেন, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝেছি আসলে যত বড় তারকা, তত বেশী নম্র ভদ্র হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *