Home বিনোদন ২ সপ্তাহ আগেই পৃথিবীতে এলো রাজ-পরীর ছেলে

২ সপ্তাহ আগেই পৃথিবীতে এলো রাজ-পরীর ছেলে

0
238

আনন্দের জোয়ারে ভাসছেন পরীমণি। কিছু দিন আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ২৮ অগস্ট ‘মা’ হবেন তিনি। চিকিৎসকের কথা অনুযায়ী ওই দিন পৃথিবীর আলো দেখবে রাজ-পরীর সন্তান। তবে দুই সপ্তাহের বেশি সময় আগেই পুত্রসন্তানের বাবা-মা হলেন রাজ ও পরীমনি।

বুধবার বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে সন্তানের জন্ম হয়। তার আগে বিকেল চারটায় হাসপাতালে ভর্তি হন পরী। বর্তমানে মা ও সন্তান সম্পূর্ণ সুস্থ আছেন।

হাসপাতালে পরীর পাশেই আছেন তাঁর স্বামী অভিনেতা শরীফুল রাজ। দারুণ খুশি এই অভিনেতা।

উচ্ছ্বসিত কণ্ঠে রাজ বলেন, ‘আমি এখন হাসপাতালে। পরী ও বাচ্চাকে এখন অপারেশন থিয়েটার থেকে সরিয়ে পাশেই একটা বিশেষ কেবিনে রাখা হয়েছে। আমি বাইরে অবস্থান করছি। ডাক্তার বলেছেন, সন্তান ও মা দুজনই সুস্থ আছেন। আমাদের সন্তান সুস্থভাবে পৃথিবীতে এসেছে, এটাই বড় ব্যাপার। ওপরওয়ালার কাছে শুকরিয়া। এই মুহূর্তে আমার ভালো লাগার ভাষা বলতে পারব না।’

রাজ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে তো আপনারা সবাই দেখেছেন পরীমনির অবস্থা আর আমার অবস্থা। আমার দুটি সিনেমা প্রেক্ষাগৃহে। পরীমনিকে সময় দেওয়ার পাশাপাশি সিনেমার প্রচার করেছি। কিন্তু আমার সারাক্ষণ মন পড়ে থাকত পরীমনির দিকে। কখন কী হয়। কারণ, চিকিৎসক সন্তান জন্মের সময় দিয়েছিলেন ২৮ আগস্ট। আমরা জানতাম, তারিখ ঠিক না–ও থাকতে পারে। সময়ের আগে বা পরেও ডেলিভারি হয়ে যেতে পারে। আগেই হয়ে গেল। সন্তান ও সন্তানের মায়ের জন্য আপনারা দোয়া করবেন।’

রাজ-পরীর সন্তানের নাম এখনও ঠিক করা হয়নি। রাজ জানান, এগুলো এখনও ঠিক করেননি তারা এবং এগুলো নিয়ে ভাবছেনও না। ছেলে ও মা সুস্থ আছেন বলে জানান রাজ।

পরীমনি ইচ্ছে প্রকাশ করে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তার ছেলেসন্তান হলে নাম রাখবেন রাজ্য।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা। নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি তারা। কেনাকাটা করে ঘর ভর্তি করে ফেলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here