Home বিনোদন প্রত্যাশা যতো কম, জীবন ততো বেশি সুন্দর: জায়েদ খান

প্রত্যাশা যতো কম, জীবন ততো বেশি সুন্দর: জায়েদ খান

0
86

ঢাকাই সিনেমার আলোচিত নাম জায়েদ খান। নানা ঘটনায় সারা বছরই বিতর্কে থাকেন এই চিত্রনায়ক। তাকে নিয়ে বিতর্কের যেন শেষ নেই। একটি শেষ হলে নতুন আরেকটি বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেতা।

তবে কোনো বিতর্ককেই গায়ে মাখেন না জায়েদ খান। চলেন নিজের মর্জিতে। তার দাবি, যে গাছের ফল মিষ্টি, সে গাছে ঢিলও ছোঁড়া হয় বেশি। অর্থাৎ, যে যতটা জনপ্রিয়, তাকে নিয়ে বিতর্কও তত বেশি হয়।

জানা গেছে, কিছুদিন ধরে কাজ থেকে বিরতি নিয়ে খানিকটা নিজের মতো সময় কাটাচ্ছেন নায়ক। সম্প্রতি গিয়েছিলেন গ্রামের বাড়ি পিরোজপুরেও। সেখানে কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটান।

এদিকে বুধবার (১০ আগস্ট) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে লাল রঙের একটি হেলিকপ্টারের সামনে দাঁড়ানো নিজের একটি ছবি পোস্ট করেন জায়েদ খান।

ক্যাপশনে লেখেন, ‘প্রত্যাশা যতো কম; জীবন ততো বেশি সুন্দর! প্রত্যাশা তো কেবল নিজের কাছেই থাকা উচিত!’

সেই পোস্টের নিচে বহু নেটিজেন জায়েদকে ভালোবাসা জানিয়েছেন। তবে কেউ কেউ আবার ক্যাপশনের সমালোচনাও করেছেন।

মামুন রণবীর নামে একজন লিখেছেন, ভাই হেলিকপ্টারের পাশে দাঁড়িয়ে আপনি কম প্রত্যাশার কথা বলছেন? অথচ হেলিকপ্টার হলো সবচেয়ে এক্সপেন্সিভ বাহন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here