Home বিনোদন এবার নতুন সিনেমা নিয়ে আসছেন শরিফুল রাজ-মিম

এবার নতুন সিনেমা নিয়ে আসছেন শরিফুল রাজ-মিম

0
74

নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাটি গত ঈদে মুক্তি পায়। এতে জুটি বেঁধে অভিনয় করেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমাটি দর্শক মহলে সারা ফেলেছে। এবার ‘দামাল’ নিয়ে প্রেক্ষাগৃহে আসছে এই জুটি।

সোমবার (৮ আগস্ট) তারকাবহুল এ সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। পরে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট প্রদানে সম্মত হন সেন্সর সদস্যরা।

চলতি বছরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। সেন্সর সচিব মমিনুল হক জানান, এ সপ্তাহেই আনকাট সার্টিফিকেট প্রদান করা হবে।

এ ব্যাপারে নির্মাতা রায়হান রাফি সংবাদমাধ্যমকে জানান, ‘সেন্সর বোর্ডের অনেকে সিনেমাটি দেখে কেঁদেছেন। ব্যাপক প্রশংসা করেছেন।’

রাফি জানান, ‘দামাল’ নিয়ে তার প্রত্যাশা ব্যাপক। দর্শককে বড় চমক দিতে চান সিনেমাটি দিয়ে। ‘দামাল’ প্রেমের গল্প, ফুটবল, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা। এখন অবধি রাফির সবচেয়ে বড় এক্সপেরিমেন্টাল এবং বড় কাজ হতে যাচ্ছে ‘দামাল’। এমনটাই জানালেন নির্মাতা রায়হান রাফি।

অতি শিগগিরই সিনেমাটির টিজার প্রকাশ করা হবে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের অক্টোবরে মুক্তি পেতে পারে বহুল তারকাবহুল সিনেমা ‘দামাল’। ফরিদুর রেজা সাগরের গল্পে এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফি।

এ সিনেমায় রাজ-মিম ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমি, নাজমুস সাকিবসহ আরও অনেকে। জানা গেছে, ‘দামাল’ সিনেমায় সব মিলিয়ে শ-পাঁচেক শিল্পী কাজ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here