Home প্রধান খবর পুত্রসন্তানের মা হলেন পরীমণি

পুত্রসন্তানের মা হলেন পরীমণি

0
81

পুত্রসন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি।

সন্তান জন্মের খবরটি নিশ্চিত করে পরীর স্বামী অভিনেতা শরিফুল রাজ জানান, ‘আলহামদুলিল্লাহ, প্রথমবার বাবা হলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। সন্তান ও মা উভয়েই সুস্থ আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

পুত্র সন্তান হলে নাম হবে ‘রাজ্য’ এবং কন্যা হলে নাম রাখবেন ‘রাণী’-নিজের অনাগত সন্তানের নাম নিয়ে চলতি জানুয়ারিতেই এমন ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। ছেলে হচ্ছে নাকি মেয়ে, চিকিৎসাবিদ্যায় এটা আগেই জানার সুযোগ থাকলেও পরীমনি সেটা করেননি। তার ভাষ্য, নিজের জন্য এটা চমক হিসেবেই তিনি রাখতে চান।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here