কোনো মেয়েকে পুরোপুরি বোঝার চেষ্টা করো না: নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী।

গত দু’বছর ধরে বড় পর্দায় দেখা নেই নুসরাত ফারিয়ার। তবে ওটিটির জন্য একাধিক কাজ করেছেন। কাজের ব্যস্ততা থাকলেও সোশ্যাল মিডিয়ায় সরব এই নায়িকা। ছবি-ভিডিও পোস্ট করে নেটিজেনদের মাতিয়ে রাখেন তিনি।

ফেসবুকে সবশেষ একটি ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। সাদা রঙের শার্ট ও একই রঙের প্যান্ট পরে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন তিনি। তার রূপে বুঁদ নেটিজেনরা। ছবির নিচে রূপের প্রশংসা ও ভালোবাসার বার্তা দিয়েছেন তারা।

সেই পোস্টের ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘কোনো মেয়েকে পুরোপুরি বোঝার চেষ্টা করো না। হয় তুমি পাগল হয়ে যাবে, নয়তো তার প্রেমে পড়বে।’

এদিকে সম্প্রতি প্রকাশ হয়েছে নুসরাত ফারিয়ার নতুন সিনেমা ‘অপারেশন সুন্দরবন’-এর ট্রেলার। যেখানে র‍্যাবের দুর্ধর্ষ অভিযানে সুন্দরবন দস্যুমুক্ত হওয়ার ঝলক দেখানো হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

দীপংকর দীপন পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রিয়াজ আহমেদ, জিয়াউল রোশান, শতাব্দী ওয়াদুদ, রাইসুল ইসলাম আসাদ, তাসকিন রহমান, মনোজ প্রামাণিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *