Home ফিচার প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ৪০ পয়সা

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ৪০ পয়সা

0
158

জ্বালানি তেলের দাম বাড়ানোর পরের দিনই বাস ভাড়া বাড়াল বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বা বিআরটিএ।

শনিবার পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকের পর নতুন করে দূরপাল্লায় কিলোমিটার প্রতি বাস ভাড়া ৪০ পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ টাকা ২০ পয়সা। যা আগে ছিল ১ টাকা ৮০ পয়সা।

রাজধানীসহ সব মহানগরে এই ভাড়া বাড়ানো হয়েছে কিলোমিটারে ৩৫ পয়সা করে। এই বৃদ্ধির পর মহানগরীতে যাত্রীদের বাস ভাড়া কিলোমিটারপ্রতি গুণতে হবে আড়াই টাকা।

শনিবার (৬ আগস্ট) রাজধানীর বনানীর বিআরটিএর চেয়ারম্যান কার্যালয়ে পরিবহন নেতা, মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। বিকেল ৫টায় শুরু হওয়া বৈঠক চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মাদ মজুমদার জানান, জ্বালানি তেলের মূল্য ৪২ শতাংশ বাড়ানোর পর বাসের ক্ষেত্রে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সেই হিসাবে এখন দূরপাল্লায় বাস ভাড়া বাড়ল ২২ শতাংশ এবং মহানগরীর মধ্যে সেটি ১৬ শতাংশ।

উল্লেখ‌্য, ২০২১ সালের নভেম্বর মাসে সর্বশেষ দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছিল। এ ছাড়া মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here