Home আলোচিত ইচ্ছা করলে একসঙ্গে ৫টা সিনেমায় লগ্নি করতে পারব: বর্ষা

ইচ্ছা করলে একসঙ্গে ৫টা সিনেমায় লগ্নি করতে পারব: বর্ষা

0
94

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত অনন্ত জলিলের সিনেমা ‘দিন দ্য ডে’ ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির পর কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সিনেমাটি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

বলা হচ্ছে, ঢাকাই ছবির ইতিহাসে সবচেয়ে বেশি বাজেটের সিনেমা এটি। সিনেমাটি নির্মাণে দুই হাত খুলে অর্থ খরচ করা হয়েছে। সিনেমার প্রায় ৯০ শতাংশ কাজ হয়েছে বিদেশে— ইরান, তুরস্ক ও আফগানিস্তানে।

মুক্তির পর থেকেই প্রতিদিন বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে বেড়াচ্ছেন অনন্ত-বর্ষা।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডির এক রেস্টুরেন্টে আয়োজিত ‘ডিনার উইথ অনন্ত এবং বর্ষা’ অনুষ্ঠানে অনন্ত ও বর্ষা তাদের ‘দিন দ্য ডে’ ও সিনেমার সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা বলেন।

সিনেমার অবস্থা নিয়ে বর্ষা সাংবাদিকদের বলেন, “লাভ ক্ষতির হিসেব করে সিনেমা করি না। মানুষকে আনন্দ দেয়ার জন্য করি। হয়তো এভাবে আনন্দ দিয়ে চার-পাঁচ বছর পর সরে যাবো। যতদিন ভালোলাগে ততদিন থাকব। তবে কাউকে পার্সোনাল আক্রমণ করা ঠিক না। সবসময়ই আমরা বলি ইন্ডাস্ট্রিতে আমাদের অবস্থান আর অন্য যেকোনও আর্টিস্টদের অবস্থান কিন্তু একরকম না।”

তিনি আরও বলেন, ‘কারণ হিসেবে যদি বলি, আমরা নিজেরাই অর্থলগ্নি করি। নিজেরাই নিজেদের প্রোডাকশনে কাজ করি। ইচ্ছা করলে একসঙ্গে ৫টা সিনেমায় লগ্নি করতে পারব। যে কোনো ছবি দিয়ে যদি সিনেমা হলে দর্শক ফেরানো যায়, এটার একটা জোয়ার থাকে। এবং এই জোয়ারটা ধরে রাখার জন্য পরবর্তীতে আবারও ভালো ছবি বানানোর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here