Home প্রধান খবর শুধু কষ্ট পেয়ে গেলাম, কারও ভালোবাসা পেলাম না: হিরো আলম

শুধু কষ্ট পেয়ে গেলাম, কারও ভালোবাসা পেলাম না: হিরো আলম

0
95

মিউজিক ভিডিওতে পরিচিতি পেয়ে অভিনয় শুরু করেন বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এরপর গানের জগতে প্রবেশ করেন তিনি। কদিন পরপরই নিজের ইউটিউব চ্যানেলে নতুন নতুন গান প্রকাশ করেন, যা কি না ঘণ্টা পেরুতেই লাখ লাখ ভিউ হয়।

বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা, আরবিসহ বিভিন্ন ভাষার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানগুলো কাভার করতে দেখা যায় তাকে।

সম্প্রতি বিকৃতভাবে গান গাওয়ার অভিযোগে হিরো আলমের ডাক পড়ে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে। সেখানে তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর থেকেই নতুন করে আলোচনায় উঠে এসেছে তার নাম।

আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। একে একে আরব নিউজ, খালিজ টাইমস, ফ্রান টোয়েন্টিফোর, এএফপি, বিবিসি ওয়ার্ল্ড গুরুত্বের সঙ্গে হিরো আলমের সংবাদ প্রচার করে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় গান রেকর্ডিংয়ের কিছু ছবি পোস্ট করে হিরো আলম লিখেছেন, ‘আমি একজন অবহেলিত মানুষ। জীবনে শুধু কষ্ট পেয়ে গেলাম, কারও ভালোবাসা পেলাম না।’

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে হিরো আলম বলেন, ‘আমাকে নিয়ে মানুষ যতোই হিংসা করুক না কেন, আমি আমার গন্তব্যে ঠিকই পৌঁছে গিয়েছি। আমি নিম্ন শ্রেণির হলে, বিদেশি গণমাধ্যম আমাকে নিয়ে নিউজ করত না। আমাকে নিয়ে যারা হিংসা করে তাদের বুঝা উচিত হিরো আলমের জনপ্রিয়তা কত বেশি। আমি ভাইরাল হতে চাই না, শান্তিতে থাকতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here