লাক্স সাবানের প্যাকেটে করে ইয়াবা পাচার, স্বামী স্ত্রী আটক

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: অভিনব কায়দায় কক্সবাজার থেকে লাক্স সাবানের খালি প্যাকেটে করে পাচার করার সময় ১হাজার ৪’শ পিস ইয়াবাসহ স্বামী স্ত্রীকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের হাদি ফকিরহাট বাজারের নিকটস্থ গাছবাড়িয়া এলাকা থেকে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃত হলেন-কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী এলাকার মোঃ ইলিয়াসের পুত্র নবী হোসেন (৩০) এবং তার স্ত্রী ছমিরা আক্তার (২৭) নামের দুইজনকে আটক করে পুলিশ।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে যাত্রীবাহী সিডিএম বাসে তল্লাশি চালিয়ে নবী হোসেন এবং তার স্ত্রী ছমিরা আক্তারের নিকট লাক্স সাবানের খালি প্যাকেটে মোড়ানো অবস্থায় ১হাজার ৪’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবাসহ তাদের আটক করা হয়। এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *