মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক সোহেল রানার পিতা নগদা শিমলা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. বাবলু সওদাগর আর নেই (ইন্নাঃ)।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার রাত ৯ টায় মজিদপুর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তার বয়স ৭০ বছর, মৃত্যুকালে তার স্ত্রী সহ দুটি ছেলে ও একটি মেয়ে রেখে যান। তার মৃত্যুতে এলাকাবাসী সহ গোপালপুর উপজেলা আওয়ামী যুবলীগ পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
