টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নাগরপুর উপজেলা আ.লীগের শ্রদ্ধা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: শোকার্ত বাঙালি জাতির সাথে একাত্ম হয়ে আগস্ট মাস জাতীয় শোকের মাস যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটি সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সিনিয়র সদস্য তারেক শামস খান হিমু’র নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।

সোমবার (১ আগস্ট) দুপুরে নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ‘৭৫ সালের ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, মতিয়ার রহমান মতি, সাধারণ সম্পাদক মো: কুদরত আলী, সম্মানিত সদস্য এটি এম আনিসুজ্জামান বুলবুল, সাবেক সলিমাবাদ ইউপি চেয়ারম্যান এ্যাড. দাউদুল ইসলাম দাউদ, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *