রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী লরির ছাপায় মিশু রানী দেবী (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে কলেজ যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিশু মীরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে উপজেলার খৈইয়াছড়া এলাকার সূর্য মোহন নাথের মেয়ে
কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ আব্দুল্লাহ জানান, সকাল সাড়ে সাতটার দিকে শিক্ষার্থী মিশু শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার জন্য যাওয়ার প্রাক্কালে চট্টগ্রাম মুখী লেইনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী লরির ছাপায় ঘটনাস্থলে সে নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে নিহত কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করেছি। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
