দু’দিন ধরে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপরে

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: উত্তরের তিস্তা নদীতে মঙ্গলবারও বিপদ সীমার ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। এতে করে রংপুরের দুই উপজেলার নিম্নাচল তলিয়ে গেছে বানের পানিতে। পানিবন্দি হয়ে পরেছে ২০ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। দূর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ওপারের ঢলে সোমবার সকাল থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বেড়ে বিপদ সীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যায়। মঙ্গলবার বেলা ১২টায় একই ধারা অব্যাহত থাকে। দুপুরের পর চার সেন্টিমিটার পানি কমলেও নদীর ভাটিতে পানি বৃদ্ধি পায়।

এতে করে রংপুরের গঙাচড়ার ৫, কাউনিয়ায় ২ ইউনিয়সহ সাত ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তৃণ এলাকা জলমগ্ন হয়ে পরে। নদী তীরবর্তীদের নিরাপদ স্থানে সরে যেতে স্থানীয় মসজিদ ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। অনেকেই বসতবাড়ি ফেলে উচু স্থানে আশ্রয় নিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডে তত্বাবধায় প্রকৌশলী আবু তাহের জানিয়েছেন, বন্যা ও ভাঙন রোধে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। শ্রাবণে নদীর গতিবিধি বলা অসম্ভব, কখন বাড়বে আর কমবে তার সঠিক পূর্বাভাস নেই। একারণে জনসাধারনকে আতঙ্কিত না হওয়ার আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *