Home আলোচিত ‘তাহলে নারীবাদীটা কোথায়?, আক্ষেপ করলেন নায়িকা বর্ষা

‘তাহলে নারীবাদীটা কোথায়?, আক্ষেপ করলেন নায়িকা বর্ষা

0
157

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’ সিনেমা ঈদুল আজহায় মুক্তি পেয়েছে।

সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তারকা এ দম্পতি। সিনেমার বাইরেও বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকেন তারা।

এ প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বর্ষা। তিনি বলেন, আমি দেখছি, সিনেমা রিলিজ করার পর থেকেই ব্যক্তিগত বিষয়ে বেশি আক্রমণ করা হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে সিনেমার গল্পটাকে হাইলাইট করি।

আক্ষেপ করে নায়িকা বলেন, আপনারা তো সব সময় নারীবাদী বিষয়কে হাইলাইট করেন। সারাজীবন দেখে এসেছেন, হিরো এসে হিরোইনকে বাঁচায়। কিন্তু এই সিনেমায় বিরতির পর যখন আমি হিরোইন হিসেবে হিরোকে বাঁচালাম, অ্যাকশন করলাম, ফাইট করলাম—এই বিষয়টা তো মানুষের চোখে পড়া উচিত। কোথাও তো দেখছি না, এই বিষয়টা আপনারা তুলে ধরেছেন। তাহলে নারীবাদীটা কোথায়।

বর্ষা বলেন, আমরা মেয়েরা যে এত কষ্ট করি, এটার সাপোর্টটা কোথায়। সিনেমাটি যেভাবে নির্মিত হয়েছে, প্রযুক্তিকে যেভাবে তুলে ধরেছি, যে দেশপ্রেম দেখিয়েছি, সরকারকে, দেশের পুলিশকে উপস্থাপন করেছি। বিদেশের মানুষের মুখ থেকে স্বীকার করিয়েছি আমাদের দেশ এত ভালো, আমাদের সরকার এত ভালো।

‘দিন দ্য ডে’ সিনেমা বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে শুরু থেকে বলে আসছিলেন অনন্ত। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আসলে বাজেট নিয়ে মূল ঘটনাটা কি?

বর্ষা বলেন, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু সিনেমার বাজেট না। যেদিন থেকে ওই সিনেমাটির জন্য মিটিংয়ে বসা হয়, লোকেশন দেখতে যাওয়া হয়, এমনকি প্রচারণার খরচ—সব মিলিয়েই কিন্তু বাজেট। যারা এই পেশার সঙ্গে যুক্ত আছেন তারা বুঝতে পারবেন। বাংলাদেশে ২০-২৫ দিন শুটিং করা হয়েছে। আমরা শুধু সেই অংশটুকুর খরচ দিয়েছি। এর আগে ইরান থেকে একটি টিম প্রি-প্ল্যান করতে এসেছিল সেই খরচগুলো আমাদের। আর বাকি সব খরচ তো ইরান করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here