পরিবারের ভালোবাসা জীবনের সবচেয়ে বড় অর্জন: নাঈম-শাবনাজ

নব্বই দশকে যারা সিনেমার দর্শক ছিলেন, কিংবা পরবর্তীতে যারা ওই সময়ের সিনেমাগুলো দেখেছেন, তাদের সবার কাছেই প্রিয় এক জুটি নাঈম ও শাবনাজ। ঢাকাই সিনেমার অন্যতম মিষ্টি ও সফল জুটি তারা। খুব বেশি দিন অভিনয় না করলেও দর্শকদের হৃদয়ে ভালোবাসাময় একটি জায়গা দখল করেছেন এই তারকাদ্বয়।

একসঙ্গে কাজের সুবাদে নায়ক নাঈম ও নায়িকা শাবনাজের মধ্যে সখ্য গড়ে ওঠে। সেই সম্পর্ককে তারা পূর্নতা দেন। ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেন দু’জন। দেখতে দেখতে পার হয়ে গেছে এ দম্পতির ২৭ বছর।

সাধারণ মানুষের অভিযোগ, তারকাদের নাকি সংসার টেকে না। কিন্তু এই অভিযোগ খাটে না নাঈম-শাবনাজের ক্ষেত্রে। তারা ভালোবাসা ও বিশ্বাসের শক্তিতে এখনো একসঙ্গে আছেন। দুই কন্যা সন্তান নিয়ে সুখে-শান্তিতে বসবাস করছেন।

সম্প্রতি নাঈম-শাবনাজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয়। ছবিতে দেখা যায়, শাবনাজকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন তার এক কন্যা। বাঁ হাতে অন্য কন্যাকে ধরে শাবনাজের পাশে দাঁড়ানো নাঈম। তাদের প্রত্যেকের চোখে-মুখে নির্মল আনন্দের রেখা বয়ে গেছে।

ছবিটির ক্যাপশনে এ তারকা দম্পতি লিখেছেন—‘পরিবারের ভালোবাসা জীবনের সবচেয়ে বড় অর্জন’। এর সঙ্গে একটি লাভ ইমোজি জুড়ে দিয়েছেন।

আর এ বিষয়টি নেটিজেনদের নজর কেড়েছে। সন্তানদের সঙ্গে প্রিয় তারকা দম্পতির তোলা এ ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তারা।

আলেয়া নামে একজন লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আদর্শ জুটি। নতুন প্রজন্মের আইডল। আমার ভালোবাসা নাঈম-শাবনাজ ও তার পরিবারের জন্য।’

তানজিলা করিম লিখেছেন, ‘আল্লাহর রহমত বর্ষিত হোক এই পরিবারের উপরে। আল্লাহ দীর্ঘ আয়ু দিন আমার প্রিয় মানুষদের।’

সিরাজুম মুনীরা লিখেছেন, ‘সুন্দর একটা আদর্শ সুখী সংসারের উদাহরণ আপনারা। আপনাদের একসাথে তোলা ছবি দেখলে এত ভালো লাগে!’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কেমন্ট বক্সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *