Home দেশের খবর চট্টগ্রাম চট্টগ্রামে বাসচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত

চট্টগ্রামে বাসচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত

0
117

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার জলুর দিঘীর পাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১১ জুলাই) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে বাসের ৭/৮ জন যাত্রী আহত হয়েছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান, মহাসড়কের জলুর দিঘীর পাড় এলাকায় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here