কালিয়াকৈরে রাতের আঁধারে মুদি দোকানে চুরি

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে রাতের আঁধারে আনিস এন্টার প্রাইজ মুদি দোকানে চুরি সংঘটিত হয়েছে ।

(৫ জুলাই মঙ্গল বার) রাত ২.০৬ মিনিটে উপজেলার চান্দ্রা বাসষ্টান্ড সোহাগ পল্লী রাস্তা মোড় মুদি দোকানে ৩ লক্ষ টাকার বিভিন্ন কোম্পানির সিগারেট চুরি সংঘটিত হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, মুদি ব্যবসা করে আসছে। মোঙ্গলবার রাত ১০.৩০ মিনিটে তালা দিয়ে বাসায় চলে যাই সাকালে ৮ টার দিকে দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে দোকানে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পাই পশ্চিম পাশের পিছনে টিনের চালের বেড়ার কাটা।

জানা যায়, চোরেরা চালের বেড়া কেটে ভেতরে ঢুকে। এসময় চোরেরা ক্যাশ বাক্সে তালা ভেঙে রক্ষিত নগদ ১১ হাজার টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, মোবাইল কার্ড, এমবি কার্ড চুরি করে নিয়ে যায়। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায় রাত ২.০৬ ঘটিকার সময় অজ্ঞাতনামা একজন পুরুষ আমার দোকানের টিনের চাল কাটিয়া ভিতরে প্রবেশ করিয়া টাকা সিগারেট মোবাইল কার্ড চুরি করে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় বাদশা মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কালিয়াকৈর থানার ডিউটি অফিসার (উপ-পরিদর্শক) জুয়েল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *