Home বিনোদন ৭ বছর পর এক হলেন আসিফ-লিজা

৭ বছর পর এক হলেন আসিফ-লিজা

0
147

এই সময়ের জনপ্রিয় গায়িকাদের একজন সানিয়া সুলতানা লিজা। এক যুগের ক্যারিয়ারে ‘পাগলী সুরাইয়া’, ‘ভুল করে যদি কখনো’, ‘পাখি’, ‘এই তো ভালোবাসা’সহ বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ২০১৫ সালে দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের সঙ্গে ‘যাবি কত দূরে’ শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি। সেটিও বেশ জনপ্রিয়তা পায়।

সাত বছর পর আবারও আসিফ আকবরের সঙ্গে গাইলেন লিজা। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন ওপার বাংলার কিংবদন্তি শিল্পী কবীর সুমন। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

গানটির দুটি লাইন-‘ফেরে না হারানো দিনগুলো, পথে ওড়ে স্মরণের ধুলো/যে ছিল কাছেই একদিন, তার মুখ স্মৃতিতে মলিন, মলিন স্মৃতির ফুলগুলো’।

এবারের কোরবানির ঈদেই ‘ফেরে না হারানো দিনগুলো’ গানটি শুনতে পাবেন শ্রোতারা। এটি উন্মুক্ত হবে ইউটিউবে আসিফ আকবরের নিজস্ব চ্যানেলে।

মঙ্গলবার (৫ জুলাই) সকালেই বিষয়টি এক ফেসবুক স্ট্যাটাসে জানান আসিফ আকবর। তিনি লিখেছেন, হীরক রাজার দেশে আছি গোপী গাইন হয়ে, গাইতে হবে গান। প্রেমের গান, বিরহের গান, জালিমের টিকিতে দেয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিয়ে বেঁচে থাকার গান। কবির সুমনের গান।

আসিফ আরও লিখেছেন, তিনি পছন্দ করেছেন আমার অত্যন্ত স্নেহের কলিগ সানিয়া সুলতানা লিজার কণ্ঠ। লিজার এগিয়ে যাওয়ার পথে আমিও একসঙ্গে মার্চ করছি।

শ্রদ্ধেয় অগ্রজ কবির সুমনের লেখা সুরে আমরা গেয়েছি একসঙ্গে একটি ডুয়েট গান। সঙ্গে আছে উজ্জ্বল সিনহা’র মায়াবী সঙ্গীতায়োজন। আসছে এই ঈদেই। লিজার জন্যও অনেক শুভকামনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here