ভক্তদের আমি হতাশ করতে চাই না: বুবলী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর এই ঈদে কোনো ছবি মুক্তি না পেলেও দর্শক তাদের প্রিয় বুবলীকে দেখতে পাবেন ছোট পর্দায়। ঈদ উপলক্ষে নির্মিত বাংলাদেশ টেলিভিশনের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে দেখা যাবে তাকে।

বিটিভির বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’য় ঈদে হাজির হচ্ছেন চলচ্চিত্র, নাটক, গানসহ শোবিজ অঙ্গনের জনপ্রিয় সব তারকা। তারকাদের নিয়ে সাজানো এই আয়োজনে থাকছে নাচ-গান, অভিনয়, ফান, গেম-শো ও ভরপুর আড্ডা।

অনুষ্ঠানে ইভান শাহরিয়ারের কোরিওগ্রাফিতে তিনটি গানের কোলাজে নাচবেন বুবলী। তার সঙ্গে পারফর্ম করবেন ছোট পর্দার আলোচিত নায়িকা তানজিন তিশা। এটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

বুবলী বলেন, এই ঈদে এখন পর্যন্ত মুক্তির জন্য আমার অভিনীত কোনো ছবি চূড়ান্ত হয়নি। উৎসবে বড় পর্দায় দর্শক আমাকে খুঁজে যদি না-ও পায় তারপরও প্রিয় দর্শক-ভক্তদের আমি হতাশ করতে চাই না। ছোট পর্দায় তাদের আনন্দ দিতে হাজির হচ্ছি আমি। চলচ্চিত্রের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করব। আশা করি, এতে দর্শকরা আমার পারফর্ম দেখে খুশি হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *