Home আলোচিত হাবিব স্যার আমার কাছ থেকে কাজটা আদায় করে নিয়েছে: দোলা

হাবিব স্যার আমার কাছ থেকে কাজটা আদায় করে নিয়েছে: দোলা

0
246

জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নতুন গান নিয়ে। সংগীতজীবনের শুরু থেকেই তিনি শ্রোতাদের সঙ্গে একের পর এক নতুন কণ্ঠশিল্পী পরিচয় করিয়ে দেন। এবার নতুন আরও এক কণ্ঠশিল্পীকে পরিচয় করিয়ে দিলেন এই গায়ক-সুরকার ও সংগীত পরিচালক।

দোলা ফারুক নামের সেই কণ্ঠশিল্পী ও হাবিবের নতুন একটি গান প্রকাশিত হয়েছে। সম্প্রতি হাবিবের ইউটিউবে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করেছেন।

‘কেন আজও মন’ গানের কথা লিখেছেন অমিতা কর্মকার, সুর ও সংগীত হাবিব ওয়াহিদ। কে এই দোলা? হাবিবের সঙ্গে তাঁর যোগাযোগটা কীভাবে হয়েছিল তাই জানার চেষ্টা করা হয়েছে।

জানা গেছে, দোলা ফারুক ঢাকার একটি বেসরকারি ডেন্টাল কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন। গান শিখেছেন ছোটবেলা থেকে। স্কুল ও কলেজজীবন কেটেছে ঢাকার উত্তরার একটি বেসরকারি স্কুল ও কলেজে। গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাবার দুই সন্তানের মধ্যে দোলা ফারুক ছোট। বড় ভাইও ব্যাংকার, মা গৃহিণী। টাঙ্গাইলের মেয়ে দোলার জন্ম ও বেড়ে ওঠা সাভারে। তবে এখন থাকছেন উত্তরায়। জানালেন, ডেন্টিস্ট না হলে পেশাদারভাবে গানই করতেন।

তিন বছর ধরেই বিভিন্ন শিল্পী গানের চূড়ান্ত কণ্ঠ দেওয়ার আগে ডেমো দেওয়ার কাজটি করতেন তিনি। কিন্তু হাবিব ওয়াহিদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। কীভাবে হাবিবের সঙ্গে দোলার পরিচয় ঘটে? ‘হাবিব ওয়াহিদ স্যারের কিছু গান গেয়ে তাঁর ফেসবুক পেজের ইনবক্সে পাঠাতাম। এক বছর ধরে পাঠাচ্ছি। গত রোজার মধ্যে একদিন হঠাৎ করে উনার রিপ্লাই আসে। লিখলেন, হু ইজ দিস? বললাম, আমি দোলা। কাজ করতে চাই। গান গাইতে চাই। আপনার ফ্যান। আপনার সঙ্গেও কাজ করতে চাই। তিনি বললেন, কোনো গান রিলিজ হয়েছে কি না। বললাম আছে। এরপর রিলিজ হওয়া একটি গান পাঠাই। হয়তো স্যারের পছন্দ হয়। আমাকে বললেন, আমি তো নিউ সিঙ্গারদের কাজ করছি। শুনে আমিও আশাবাদী হলাম। স্যার হয়তো আমাকেও সুযোগ দেবেন। একটা সময় পুরো বিষয়টা কাকতালীয়ভাবে ঘটে গেল।’ বললেন দোলা ফারুক।

একটা সময় সুযোগ আসে হাবিবের সঙ্গে দেখা হওয়ার। এর আগেই তিনি জানিয়ে রাখেন, ভয়েজ টেস্ট নেবেন। অডিশন নেবেন। দোলা বললেন, ‘স্যার আমাকে বললেন, একটা গানের প্ল্যান করছি। তুমি অডিশন দিতে আসতে পারো। দু–তিন ধাপে আমার অডিশন হয়। এরপর ওই গানের জন্য আমার ভয়েজটা তিনি পছন্দ করেন। ঈদের আগে আমার আবার ফাইনাল এক্সাম ছিল। মে মাসের দ্বিতীয় সপ্তাহে গানটায় কণ্ঠ দিয়েছি। পুরোটা স্বপ্নের মতো ছিল আরকি।’

যার এত বড় ভক্ত, তার সঙ্গে দেখা হওয়া এবং তাঁর সঙ্গে গাইবার ব্যাপারটা কেমন ছিল জানতে চাইলে দোলা বললেন, ওই যে বললাম, এখনো পুরো ব্যাপারটা স্বপ্নের মতো লাগছে। এই গানের কাজ করতে গিয়ে আমি অনেক কিছুই শিখেছি। এটা তো স্যাড একটা রোমান্টিক গান। আমাকে স্যার বলেছিলেন, তোমার জীবনে যত কষ্ট আছে, সবকিছু মাথায় রেখে তুমি ভয়েজটা দিবা। আমি তো আসলে আরও অনেক জায়গায় ভয়েজ দিয়েছি কিন্তু এখানে ভয়েজ দিতে গিয়ে একদম নতুন অভিজ্ঞতা হলো। মিউজিক কম্পোজার অনেকেই হতে পারেন, কিন্তু মিউজিক ডিরেক্টর সবাই হতে পারেন না। তিনি আমার কাছ থেকে কাজটা আদায় করে নিয়েছেন।

তিনি বলেন, আমি টেনসড ছিলাম। এমনও হয়েছে, গাইতে গাইতে আই ওয়াজ ক্রাইং। কারণ, সবার লাইফে কিছু স্যাড পার্ট থাকে। গানটা গাওয়ার সময় আমারও সেটা চলে আসছে। একটা গান গাইবার জন্য যে পরিবেশ ক্রিয়েট করা দরকার, সেটা তিনি করে দিয়েছেন। এই গানটা আমার কনফিডেন্স বাড়িয়ে দিয়েছে। আমি তাঁর সঙ্গে কাজ করতে পেরে অনেক লাকি ফিল করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here