শাকিব ভাই দেশে ফেরার পর সব কিছু ঠিকঠাক হবে: পূজা চেরি

চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি আবারও শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন। এসকে ফিল্মস থেকে নির্মিত ‘মায়া’য় দেখা যাবে এই জুটিকে।

গত ঈদে এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন পূজা।

২০২০-২১ অর্থবছরে ‘মায়া’ সিনেমাটি ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এটি পরিচালক হিসেবে থাকছেন হিমেল আশরাফ।

জানতে চাইলে পূজা চেরি সংবাদমাধ্যমকে বলেন, সিনেমাটিতে আমার অভিনয় করার কথা রয়েছে। এখন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হইনি, তবে শাকিব ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। যেহেতু তিনি এখন দেশের বাইরে আছেন সেহেতু উনি দেশে ফেরার পর সব কিছু ঠিকঠাক হবে। অনেকেই বলছেন, সিনেমাটির নাম ভূমিকায় আমি থাকছি। তবে সিনেমাটির নাম পরিবর্তন হতে পারে।

ইন্ডাস্ট্রি তাহলে নতুন একটি জুটি পাচ্ছে কি-না? জানতে চাইলে তিনি বলেন, যেহেতু কাজ করছি এবং সেহেতু অনেকের সঙ্গেই জুটি বাঁধতে হচ্ছে। কেউ কেউ নেগেটিভ বললেও বেশিরভাগ সময় পজেটিভ রিভিউ পাচ্ছি। এর আগে সিয়ামের সঙ্গে আমার জুটি বেশ ভালোভাবে দর্শকরা গ্রহণ করেছেন। এরপর শাকিব ভাইয়ের সঙ্গে আমার প্রথম সিনেমাটিও অনেক ভালোবেসে গ্রহণ করেছেন। সেই জায়গা থেকে নতুন একটি জুটি দর্শকরা সাদরে গ্রহণ করছেন এটা অনেক বড় পাওয়া।

‘পোড়া মন ২’-খ্যাত অভিনেত্রী আরও বলেন, ‘আসছে ঈদে আমার “সাইকো” মুক্তি পাবে। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় আমার বিপরীতে অভিনয় করেছেন রোশান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *