‘ভালো অনেকেই বাসে, কিন্তু কেউ স্বীকার করে না’

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আসন্ন ঈদুল আজহায় সারাদেশে মুক্তি পাবে তার অভিনীত চলচ্চিত্র ‘পরাণ’। আপাতত চলছে প্রচারণা।

মঙ্গলবার (২৮ জুন) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন মিম। সেখানে বড় হরফে লেখা, ‘জীবনটা পাঙ্গাস মাছের মতো হয়ে গেছে।’ ঠিক তার নিচেই লেখা, ‘ভালো অনেকেই বাসে, কিন্তু কেউ স্বীকার করে না।’ মিমের আসন্ন চলচ্চিত্র ‘পরাণ’-এর প্রচারণায় পোস্টারটি বানিয়েছেন নায়িকার ফ্যান ক্লাব।

এদিকে গত সোমবার (২৭ জুন) ‘পরাণ’ চলচ্চিত্রের ‘চলো নিরালায়’ শিরোনামের গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতারা ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় গানটি ঘিরে নেটিজেনদের আগ্রহ বাড়ছে। অনেকেই গানটির প্রশংসা করেছেন।

‘পরাণ’ চলচ্চিত্রে মিমের সঙ্গে প্রধান দুই চরিত্রে আছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। এতে বখাটে তরুণের ভূমিকায় রাজ এবং মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ের সাজে মিমের প্রশংসা করছেন দর্শকরা। তাদের খুনসুটি, প্রাণচাঞ্চল্য, পাগলামিসহ সবই নজর কেড়েছে।

গানটি নিয়ে রাজ ও মিম বেশ রোমাঞ্চিত। ফেসবুক লাইভে এসে নিজেদের এই অনুভূতির কথা জানিয়েছেন দুই জনই। একইসঙ্গে ভিডিওটি শেয়ার দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এরপর মিম গানটি নিয়ে টিকটক করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *