Home আলোচিত পদ্মা সেতুর আনন্দে চলচ্চিত্র শিল্পী-নির্মাতাদের র‍্যালি

পদ্মা সেতুর আনন্দে চলচ্চিত্র শিল্পী-নির্মাতাদের র‍্যালি

0
117

অবশেষে শুভ উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতুর। গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ প্রধানমন্ত্রীর একান্ত চেষ্টায় বাংলাদেশের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই সেতু, যা এই দেশের মানুষকে গর্বিত করেছে।

সারাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দিত করছেন৷ সেই তালিকায় যোগ দিলেন চলচ্চিত্রকর্মীরাও।

সোমবার (২৮ জুন) এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিষদ থেকে পদ্মা সেতু নির্মাণ ও উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক চিত্রনায়ক আলমগীর। আরও ছিলেন পরিচালক নেতা সোহানুর রহমান সোহান, শাহীন সুমন, কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, শিল্পী সমিতির নেতা রিয়াজ, ফেরদৌস, নিপুণ, সীমান্তসহ সংগঠনগুলোর নেতাকর্মীরা।

দুপুর ১টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অবস্থিত প্রযোজক পরিবেশক সমিতির সামনে এই র‌্যালিটির শুরু হয়। এরপর এফডিসি প্রদক্ষিণ করে চলে যায় মূল সড়কে। প্রদক্ষিণ শেষে বক্তব্য রাখেন আয়োজকরা।

নায়ক আলমগীর বলেন, ‘পদ্মা সেতু আমাদের নিজেদের। আমাদের নিজেদের অর্থায়নের সেতু। এটা আমাদের অহংকার। আমরা এই অহংকার অর্জন করেছি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তার কাছে আমাদের কৃতজ্ঞতা। তাকে ধন্যবাদ।’

র‌্যালিতে অংশ নেওয়া রিয়াজ বলেন, ‌‘‘আমি শুরু করতে চাই জাতির পিতার কথা বলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না। আমাদের দাবায় রাখতে কেউ পারে নাই। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রমাণ করলেন আমদেরকে দাবিয়ে রাখা যায় না। অনেক ষড়যন্ত্র পার করে আমাদের পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। এজন্য আমি চলচ্চিত্রবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here