Home আলোচিত এবার রিকশা চালকের ভূমিকায় তানজিন তিশা

এবার রিকশা চালকের ভূমিকায় তানজিন তিশা

0
166

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। একটানা বেশ কয়েক বছর তাকে রোমান্টিক সব নাটকে দেখা গেলেও বর্তমানে ব্যতিক্রম সব গল্পে কাজ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় এই অভিনেত্রী সম্প্রতি একটি নাটকে রিক্সা চালকের ভূমিকায় অভিনয় করেছেন।

আসন্ন ঈদুল আযহার জন্য নির্মিত বিশেষ এই নাটকটির নাম ‘রিকশা গার্ল’। আহমেদ তাওকীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। নাটকে তিশার নাম শিখা এবং তার বিপরীতে অভিনয় করেছেন সোহেল মন্ডল, রেজাউল নামে।

নাটকের গল্পে দেখা যাবে, শিখা, এক সংগ্রামী নারীর নাম। এই শহরে তার অন্য এক জীবন, ভিন্ন রকম বেঁচে থাকা। শহরের কোন এক বস্তিতে ছোট বোন পরীকে নিয়ে তার সংসার। প্রতিদিন সে তার রিকশা নিয়ে কাজে যায়।

তবে শিখার রিকশা চালানোর পিছনে লুকিয়ে আছে রেজাউল নামের অন্য এক মানুষের গল্প।

শিখা কাজের ফাঁকে কাকে যেন খুঁজে ফেরে। তখন পরী বাসায় একা থাকে। আর রুমের দরজা বাইরে থেকে তালা দেওয়া থাকে। তখন বস্তির রানু খালা কাজের ফাঁকে খেয়াল রাখে পরীর।

অন্যদিকে শহরে রিকশা চালাতে গিয়ে শিখা প্রায়ই বিব্রত হয়। সবাই চিড়িয়াখানার জন্তুর মতো তাকে দেখে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘রিকশা গার্ল’।

‘রিকশা গার্ল’ নাটকটি ঈদে আরটিভি’র বিশেষ আয়োজনে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা রাফাত মজুমদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here