Home দেশের খবর অর্পিত সম্পত্তি মামলায় খালাস পেলেন শাহজাদপুরের এমপি স্বপন

অর্পিত সম্পত্তি মামলায় খালাস পেলেন শাহজাদপুরের এমপি স্বপন

0
94

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: অর্পিত সম্পত্তির মামলায় ভুয়া আম মোক্তার নামা দাখিলের অভিযোগের মামলায় খালাস পেয়েছেন সিরাজগঞ্জ ০৬ শাহজাদপুর আসনের সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এ মামলার অপর আ’সামি দলিল লেখক আঃ রশিদকেও খালাস দেওয়া হয়েছে।

 

আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) মামলার রায় প্রকাশের জন্য দিন ধার্য ছিল এদিন দুপুর বারোটার দিকে শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আবু খান শাহিন কনক এজলাসে রায় ঘোষণা করেন।

 

রায়ের বিষয় নিশ্চিত করে সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের আইনজীবী এ্যাডভোকেট আঃ হাই বলেন, সাংসদ হাসিবুর রহমান স্বপনের বি’রুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিলো। আদালতে আমরা সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছি। স্বাক্ষী প্রমাণ নিয়ে আদালত আজকের এ রায় দিয়েছেন, আদালতের রায়কে শ্রদ্ধা জানাই।

 

উল্লেখ্য, ২০১৮ সালের ২৫ জুলাই সিরাজগঞ্জ অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক বাদী হয়ে , শাহজাদপুর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক মোঃ আব্দুর রশিদ ও দ্বারিয়াপুর মহল্লার মৃত আতাউর রহমানের পুত্র মোঃ হাসিবুর রহমান স্বপন (এমপি) কে আ’সামি করে ভুয়া আম মোক্তারনামা আদালতে দাখিলের অভি’যোগে শাহজাদপুর আমলী আদালতে এই মামলা দায়ের করেছিল। এই রায়ের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here