Home বিনোদন প্রথমবারের মতো একসাথে কাজ করছেন গুরু-শিষ্য

প্রথমবারের মতো একসাথে কাজ করছেন গুরু-শিষ্য

0
109

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: প্রথমবারের মতো একসাথে কাজ করছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শাহেদ শরীফ খান ও উপমহাদেশের সর্বকনিষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা রিয়াজুল রিজু।

 

ব্ল্যাক লাইট শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ করছেন রিয়াজুল রিজু। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান। তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আইরিন সুলতানা। এছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করছেন যাহের আলভী, রাহা তানহা খান, আবু হেনা রনি, মেহেদী আকাশ, আফরিনা আজাদ, ড্যান্সার ও কোরিওগ্রাফার আলিফ, পীরজাদা শহীদুল হারুণ সহ অনেকে।

 

গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন থিমে নির্মাণাধীন চলচ্চিত্রটি গত ২৫ তারিখ থেকে কক্সবাজার-টেশনাফের মনোরম লোকেশনে প্রথম লটের শুটিং শেষ হয়েছে। চলচ্চিত্রটিতে ক্যামেরাম্যান হিসেবে রয়েছেন মীর হান্নান এবং কোরিওগ্রাফী করছেন মাটি সিদ্দিকী।

 

এ প্রসঙ্গে নির্মাতা রিয়াজুল রিজু বলেন, ‘আমার ওস্তাদ শাহেদ শরীফ খান, উনাকে নিয়ে প্রথমবার কাজ করছি। সাথে এই প্রজন্মের একঝাক তরুণ এবং জনপ্রিয় শিল্পীরাও রয়েছে। তন্মধ্যে আইরিন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমি অভিনেত্রী। যাকে আমি বাটারফ্লাই বলেই সম্মোধন করি।’
তিনি আরো বলেন, ‘অভিনেতা-অভিনেত্রী, টেশনিশিয়ান সহ সকলেই প্রচুর কষ্ট এবং শ্রম দিচ্ছেন। চলচ্চিত্রটি আধুনিক, উন্নত মনস্ক, শিক্ষিত ও রুচিশীল দর্শকদের জন্য নির্মাণ করছি। এই সিনেমার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ববাসী নতুন করে দেখবে।’

 

নির্মাতা ও অভিনেতা শাহেদ শরীফ খান বলেন,‘ রিজু মেধাবী একজন নির্মাতা, ওর সাথে কাজ করে খুবই ইনজয় করছি। সাথে কো আর্টিস্ট, টেশনিশিয়ান তারাও খুবই ভালো কাজ করছে। দর্শক ভিন্ন কিছুই পাবে।’

 

অভিনেত্রী আইরিন সুলতানা বলেন, ‘রিজু ভাই অসাধারণ গুণী একজন নির্মাতা। উনার সঙ্গে কাজ করতে পেওে ভালো লাগছে। আর শাহেদ ভাইয়ের কথা কি বলবো, উনি তো ওস্তাদ মানুষ। উনার সঙ্গে এর আগেও কাজ হয়েছে, আমাদের বন্ডিংটা খুবই ভালো। আমার বিশ্বাস দর্শকরা আমাদেরকে ভালোভাবেই গ্রহণ করবেন।’

 

উল্লেখ্য, নির্মাতা এবং অভিনেতা শাহেদ শরীফ খানের সহকারী হিসেবে মিডিয়াতে কাজ শুরু করেন রিয়াজুল রিজু। পরবর্তীতে নিজের মতো করে কাজ করলেও ওস্তাদের দিকনের্দশনা অনুযায়ীই এখন পর্যন্ত সকল কাজ করেছেন তিনি এবং উপমহাদেশের সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here