Home বিনোদন জন্মদিনে অঞ্জনাকে ভালোবাসা জানালেন জায়েদ খান

জন্মদিনে অঞ্জনাকে ভালোবাসা জানালেন জায়েদ খান

0
85

সত্তর থেকে নব্বই দশকের আগ পর্যন্ত যারা ঢাকাই সিনেমার দর্শক ছিলেন, তাদের কাছে ভীষণ পরিচিত নাম অঞ্জনা। ঢালিউডের সেই স্বর্ণালী সময়ে তারকা ছিলেন তিনি। নায়িকা হিসেবে বহু সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন।

আজ ২৭ জুন অঞ্জনার জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে ঢাকায় একটি সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। বিশেষ এই দিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন অঞ্জনা।

জন্মদিনে অঞ্জনাকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার এ সময়ের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সোমবার ভোর রাতে এক অঞ্জনার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তিনি শুভেচ্ছা জানান।

পোস্টে জায়েদ খান লেখেন, তোমার সঙ্গে আমার ঝগড়া হয় অনেক বেশি। তোমাকে ভালোও বাসি অনেক বেশি। আমার আপন বড় বোন তোমাকেই মানি, যতটা তুমি আমাকে ভালোবাসো। আজ তোমার জন্মদিন। ভালোবাসা আর দোয়া রইলো তোমার জন্য অনেক বেশি। লাভ ইউ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here