Home আলোচিত মা হতে চলেছেন আলিয়া, নিজেই দিলেন সুখবর

মা হতে চলেছেন আলিয়া, নিজেই দিলেন সুখবর

0
117

এমনিতেই বিয়ে আর নতুন ছবি নিয়ে শিরোনামে রয়েছেন আলিয়া ভাট ও রণবীর কপূর। এরসঙ্গে আজ সকালের পোস্টে অনুরাগীদের শুভেচ্ছায় উপচে পড়লেন নবদম্পতি।

মা হতে চলেছেন আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ঘোষণা করলেন অভিনেত্রী নিজেই। ফ্রেমে দেখা মিলল রণবীর কপূরেরও।

আজ, ২৭ জুন, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেন আলিয়া। একটিতে তাঁকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। ক্যামেরার দিকে পিছন করে বসে রণবীর কপূর। সামনে মনিটরে নতুন প্রাণের স্পন্দন। তাতে ‘হার্ট’ ইমোজি বসানো। মূলত, ছবিটি আলট্রাসনোগ্রাফি করার সময়ে তোলা। আর তার পরের ছবিতে দেখা গেল সপরিবারে এক সিংহকে। সিংহ, সিংহী ও তাদের সন্তান।

এ ছবির ক্যাপশনে আলিয়া লিখেন—‘খুব শিগগির আমাদের সন্তান আসছে।’ এরপর থেকে শুভেচ্ছায় ভাসছেন আলিয়া ভাট। অনুরাগীরা তো বটেই শুভেচ্ছা জানিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই। কর্ণ জোহর, মৌনি রায় থেকে শুরু করে আলিয়ার মা অভিনেত্রী সোনি রাজদানও জানিয়েছেন শুভেচ্ছা। উচ্ছ্বসিত অনুরাগীরাও।

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি।

সব জল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরের গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এ সময় দুই পরিবারের সদস্য ও তারকা জুটির ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বিয়ের আড়াই মাস না পেরুতেই মা হতে যাওয়ার খবর জানালেন আলিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here