Home আলোচিত ‘অমানুষ’ সিনেমার টিকিটের টাকা বানভাসিদের দেওয়ার ঘোষণা

‘অমানুষ’ সিনেমার টিকিটের টাকা বানভাসিদের দেওয়ার ঘোষণা

0
163

ভয়াবহ বন্যায় ভাসছে দেশের উত্তর-পূর্ব অঞ্চল। সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ দিন পার করছেন। প্রতিনিয়ত বন্যার পানির উচ্চতা বেড়েই যাচ্ছে।

পরিস্থিতি এতোটাই প্রতিকূল যে, পর্যাপ্ত সহযোগিতাও করতে পারছে না প্রশাসন। এই দুর্যোগে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে নিরব-মিথিলা অভিনীত সিনেমা ‘অমানুষ’ টিম।

গতকাল (১৭ জুন) দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নির্মাতা অনন্য মামুন পরিচালিত সিনেমাটি। মুক্তির একদিন পরেই বড় একটি ঘোষণা দিলেন পরিচালক অনন্য মামুন। জানালেন, সিনেমার প্রথম সপ্তাহের টিকিটের সব টাকা সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্থদের দান করা হবে।

শনিবার (১৮ জুন) দুপুরে নিজেই ফেরিফায়েড ফেসবুক পেজে ‘অমানুষ’ সিনেমার পোস্টার সম্বলিত একটা কার্ড পোস্ট করে এক স্ট্যাটাসে অনন্য মামুন এ ঘোষণা দেন।

নিজের ফেরিভায়েড পেজে একই পোস্ট করেছেন এই সিনেমার অভিনেতা চিত্রনায়ক নিরব। ক্যাপশনে তিনি লেখেন, ‘চলুন আমরা সবাই বন্যাদুর্গত মানুষের পাশে দাড়ায়।’

জানতে চাইলে চিত্রনায়ক নিরব জানান, ‘অমানুষ’ সিনেমার প্রথম সপ্তাহের টিকিট বিক্রির টাকা দেয়া হবে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে। বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এ উদ্যোগটি নিয়েছে টিম ‘অমানুষ’।

‘অমানুষ’ সিনেমায় মিথিলা-নিরব ছাড়াও অমানুষ-এ রয়েছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, নওশাবা, রাশেদ মামুন অপু, ডনসহ অনেকেই।

‘অমানুষ’ এর শুটিং শুরু হয় ২০২১ সালে। বান্দরবানে প্রথম দিকে কাজ শেষ করে কয়েক দফায় রাঙ্গামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং শেষে আগস্টের মাঝামাঝিতে ঢাকায় শুটিং শেষ হয়।

গত ৪ মে প্রকাশ হয়েছিল সিনেমার প্রথম পোস্টার। এতে সম্পূর্ণ নতুন লুকে দেখা গেছে নিরবকে। তার মাথায় ছোট চুল, ক্ষত গলায় তাবিজ বাধা, কাজল দেওয়া চোখে অন্যরকম চাহনি আর খাকি পোশাকের সঙ্গে কোমরে পিস্তলসহ দেখা গেছে। নিরবের পেছনেই পিস্তল হাতে সাদা পোশাকে দেখা গেছে মিথিলাকে। নিরবের লুকের প্রশংসা করেছেন দর্শকদের অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here