Home আলোচিত সিলেটের পাশে দাঁড়াতে শাকিব খানের উদ্যোগ

সিলেটের পাশে দাঁড়াতে শাকিব খানের উদ্যোগ

0
81

লম্বা সময় ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তবে সারাক্ষণই তার মনটা পড়ে থাকে দেশে। সেই সূত্রে ছবি নির্মাণের জন্য সম্প্রতি পেয়েছেন সরকারি অনুদানও!

সেসব ছাপিয়ে শাকিব খান এবার নজর দিলেন একটু অন্যদিকে। ঢাকা নয়, সিলেট অঞ্চলে। এবার তিনি নিউইয়র্কে বসেই বানভাসি মানুষগুলোর জন্য কিছু করতে চান। গঠন করতে চান বড় তহবিল, দিতে চান সহায়তা।

শনিবার (১৮ জুন) তার ফেসবুক পাতায় স্ট্যাটাস দিয়ে শাকিব খান লিখেছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যা কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি।

তিনি আরো লিখেছেন, সেই সাথে একটি তহবিল গঠনেরও কথা ভেবেছি; যা থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেই সব বানভাসি মানুষের সাময়িক সংকট মোকাবিলায়। বন্যা কবলিতদের যে কোনো ধরনের সহায়তা দিয়ে যারা পাশে থাকতে চান, এই ই-মেইলে যোগাযোগ করতে পারবেন skhumanity1@gmail.com।

বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের কাছে আহ্বান জানিয়ে শাকিব খান লিখেন, আপনারাও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ান। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক। সবার জন্য প্রার্থনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here