Home আলোচিত প্লিজ, বানভাসি মানুষের পাশে দাঁড়ান: চিত্রনায়ক বাপ্পী

প্লিজ, বানভাসি মানুষের পাশে দাঁড়ান: চিত্রনায়ক বাপ্পী

0
88

ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জবাসী। বাঁচার জন্য লড়ছে বন্যাকবলিত এলাকার মানুষ। এই সংকট সময়ে প্রশাসনের পাশাপাশি দেশের সকল মানুষকে এগিয়ে আসার বিকল্প দেখছেন না মানবিক মানুষেরা। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পীও এমনটাই মনে করছেন।

শনিবার (১৮ জুন) দুপুরে ফেসবুকে বন্যাকবলিত এলাকার ছবি পোস্ট দিয়ে চিত্রনায়ক বাপ্পী লেখেন, ‘ছবি বা ভিডিওতে আমরা যা দেখছি, সিলেটের বন্যা পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ। তাদের দুর্দশা ভাষায় প্রকাশ করার মতো না। এমন মানবিক বিপর্যয়ে আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো।’

তিনি বলেন, ‘আমি বন্যাকবলিত মানুষের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমার দর্শক-বন্ধুদের যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ রইল। দেশে বা বিদেশে, যে যেখানে আছেন সামর্থ্য অনুযায়ী বানভাসি মানুষের পাশে দাঁড়াবেন প্লিজ। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here