শাহজাদপুরে আব্দুল মাজেদের মৃত্যুবার্ষিকী ও ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনা

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. এম এ মুহিতের উপদেষ্টা ও বন্ধু প্রয়াত আব্দুল মাজেদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর করোনা মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার (২ নভেম্বর) শাহজাদপুর টাউন জামে মসজিদে বাদ জোহর শাহজাদপুর পৌর যুবদলের আহ্বায়ক ও পৌর নির্বাচনে ধানের শীষের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হাসান সজলের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো ও শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আনোয়ার হোসেন মানিক মিয়ার জন্য‌ও দোয়া করা হয়।

 

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন শাহজাদপুর টাউন জামে মসজিদের পেশ ইমাম গোলাম রব্বানী। এই মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্য মুসল্লিদের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আবু শামীম, সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা।

 

পৌর যুবদলের আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান সজল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ, যুগ্ন আহ্বায়ক আরিফ প্রামাণিক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সোবহান, মিজানুর রহমান মিজান, সদস্য রোশনাই, দুলাল, নয়ন, লিয়াকত, আলম, আমিরুল।

 

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন জুয়েল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিমুল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক বাচ্চু ফকির, যুগ্ন আহ্বায়ক ইসমাইল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা সহিদুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *