Home দেশের খবর ঢাকা মহানবীকে অবমাননার প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ ও সমাবেশ

মহানবীকে অবমাননার প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ ও সমাবেশ

0
106

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মধুপুরে ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (০২ নভেম্বর) দুপুরে মধুপুর উপজেলা ইমাম-উলামা পরিষদ এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আর এতে উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা অংশ গ্রহণ করেন।

 

বাদ যোহর হতেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে মধুপুর অডিটরিয়াম চত্বরে এসে জড়ো হন ইমাম-উলামা ও সর্বস্তরের তৌহিদী জনতা। বিকাল ২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধুপুর অডিটরিয়াম চত্তরে গিয়ে শেষ হয়।

 

বিক্ষোভ সমাবেশে ফ্রান্সের পণ্য বর্জন কর, নবীর প্রতি অবমাননা সইবনা, ফ্রান্সকে ঘৃনা করিসহ বিভিন্ন শ্লোগান সম্বলিত নানা রঙ্গের ফেষ্টুন ও ব্যানার দেখা যায়। পরে উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা মো. আব্দুর রউফ এর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তব্য রাখেন, উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল মান্নান, মাওলানা শরিফুল ইসলামসহ বিশিষ্ট আলেম উলামা। এছাড়াও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন।

 

সমাবেশে ফ্রান্সের সকল ধরনের পণ্য বর্জনসহ জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা জ্ঞাপন জানানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here