Home দেশের খবর ঝালকাঠির কাঁঠালিয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝালকাঠির কাঁঠালিয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

0
166
মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি- ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামে জেহাদ হোসেন (৩২) নামে যুবকের মরদেহ একটি ডোবা ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। নি’হত জেহাদ হোসেন ওই এলাকার মৃত ছোবাহান খলিফার ছেলে।

 

নি’হতের স্বজনরা ও পুলিশ জানায়, নি’হতের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা দুই মেয়ে নিয়ে ভাড়া বাসায় আমুয়া বন্দরে থাকেন। রোববার (১ নভেম্বর) বিকেলে নিজ সবজি ক্ষেতে সার দিতে যায় নি’হত জেহাদ। এরপর সে আর ফিরে না আসার অনেক খোঁজাখুজি করে স্বজনরা। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পায়।

 

আজ সোমবার সকালে স্থানীয়রা সবজি ক্ষেতের কাছে একটি ডোবায় জেহাদের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ডোবা থেকে ওই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে মৃ’ত্যু হয়েছে বা মৃ’ত্যুর রহস্য এখনো খুজে পায়নি পুলিশ।

 

এ বিষয়ে কাঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে মৃ’ত্যুর রহস্য এখনো আমরা পাইনি। তদন্ত চলতেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here