আমাদের বাসার সামনে কক্সবাজার হয়ে গেছে: মাহি

দেশের বেশ কয়েকটি জেলায় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। বন্যার পানিতে ডুবে আছে সিলেট বিভাগের প্রায় ৮০ ভাগ অঞ্চল। লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারীতেও তলিয়ে গেছে নিম্নাঞ্চল।

এমন পরিস্থিতিতে গতকাল (১৭ জুন) ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত হলেই বিপাকে পড়েন ঢাকাবাসী। রাস্তায় পানি জমে যাওয়ায় ভোগান্তি পোহাতে হয় তাদের।

শুক্রবার (১৭ জুন) সকাল থেকেই ঢাকার আকাশে ছিলো মেঘের ঘনঘটা। একটু পরপরই বৃষ্টির বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। চিত্রনায়িকা মাহিয়া মাহির উত্তরার বাসার সামনের রাস্তায়ও এক হাঁটু পানি জমেছিল।

ফেসবুক লাইভে বাসার সামনে আটকে থাকা বৃষ্টির পানি দেখিয়ে মাহি বলেন, ‘আমাদের বাসার সামনে কক্সবাজার হয়ে গেছে। ইশ, আমার পানিতে হাঁটতে মন চাচ্ছে।’

নায়িকার পাশ থেকে তার স্বামী রাকিব সরকারকে বলতে শোনা যায়, ‘কারও কারও দুর্ভোগ, কারও কারও উৎসব।’

তার মন্তব্যের প্রসঙ্গ টেনে মাহি বলেন, ‘না, উৎসব না। ছোটবেলায় স্কুল ছুটির পর যখন দেখতাম এমন বৃষ্টি আর পানি, তখন ইচ্ছা করেই পানিতে পড়ে যেতাম।’

রাস্তায় চলাচলকারী গাড়ি ও মানুষদের দেখতে দেখতে নায়িকা বলেন, ‘এটার (রাস্তায় জমে থাকা পানি) মধ্যে দিয়ে আমার হাঁটতে মন চাচ্ছে। আমি জীবনেও এত পানি দেখিনি।’

সঙ্গে সঙ্গেই তার স্বামী বলে ওঠেন, ‘তোমাকে চুবানি দিবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *