গর্ভাবস্থার শেষ পর্যায়ে আর কোনও ঝুঁকি নেব না: পরীমণি

সবসময়েই তাঁকে নিয়ে চলে চর্চা। কখনও বিতর্ক, কখনও তিনি জনপ্রিয়তার শীর্ষে এহেন অভিনেত্রী পরীমনি সম্প্রতি আলোচনায় এসেছেন সোশ্যাল মিডায়ায় তাঁর গর্ভাবস্থার ছবির কারণে। একদিকে যেমন অনুরাগীরা অনেকেই তাঁর বিপুল প্রশংসা করেছেন, অন্যদিকে ধেয়ে এসেছে বহু কুরুচিকর মন্তব্য। কীভাবে এই সব মন্তব্যকে সামলান? সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন সে কথা।

মাতৃত্ব নিয়ে কী বলেছেন পরীমনি? বলেছেন, নিজের ইচ্ছায় মাতৃত্ব উদজাপনের ছবি সোশ্যাল মিডায়ায় দেন তিনি। শরীরের পাশাপাশি মনের স্বাস্থ্যেরও খেয়াল রাখেন। আর তাঁকে খুশি রাখেন তাঁর স্বামী শরিফুল রাজ।

পরীমনির কথায় এ সময়ে তাঁর ছবি দেখে যদি কেউ কুরুচিকর মন্তব্য করেন, তাতে তাঁর কিচ্ছু যায় আসে না। অন্যের খারাপ মন্তব্যকে গুরুত্ব দিয়ে নিজের মেজাজ খারাপ করার কোনও ইচ্ছা তাঁর নেই।

এ সবের মধ্যেও উঠে এসেছে একটি বড় প্রশ্ন।‘প্রীতিলতা’র ভবিয্যত কী হবে? রাশিদ পলাশের এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছে। অনেকেই বলেছিলেন, এই ছবি পরীমনির কেরিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য মাইলস্টোন হতে চলেছে। কিন্তু আচমকাই থেমে যায় সেই ছবির কাজ। পরীমনি জড়িয়ে পড়ে নানা বিতর্কে। সেই ছবি কী আর হবে না?

পরীমনি বলছেন,‘প্রীতিলতা’ তাঁর হৃদয়ের খুব কাছের একটি ছবি। তাই, এই ছবি তিনি মাঝপথে থেমে যেতে দেবেন না। মা হয়ে যাওয়ার পরে প্রথম কাজই হবে এই ছবির কাজ শেষ করা।

মাতৃত্বজনিত কারণে অভিনয় থেকে বিরতি নেওয়ার কথা বললেও কাজ থেকে দূরে থাকতে পারেননি নায়িকা। বললেন, যতই বলি ছুটি নিলাম এই সময়টুকুর জন্য, ছুটি তো হল না। ‘মা’ ছবির কাজ পুরোটাই অন্তঃসত্ত্বা অবস্থায়। ‘কাগজের বউ’ও শেষ করলাম সে ভাবেই। তার পরে শ্যুটিং শেষ হয়ে যাওয়া ছবিগুলো ডাবিং করলাম পরপর। তবে গর্ভাবস্থার শেষ পর্যায়ে আর কোনও ঝুঁকি নেব না আমি। আর কোনও কাজ করা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *