Home আলোচিত তাপসের আমন্ত্রণে বরিশালে উড়ে এলেন কলকাতার মিমি

তাপসের আমন্ত্রণে বরিশালে উড়ে এলেন কলকাতার মিমি

0
242

প্রথমবারের মত বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত হতে যাচ্ছে জয় বাংলা উৎসব। দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই উৎসব বাস্তবায়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সন্ধ্যা ৬টায় হবে উৎসবের উদ্বোধন এবং থাকবে তারকাদের উপস্থিতি ও পারফর্মেন্স।

জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান। এছাড়াও বিশেষ অতিথি থাকবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং এফবিসিসিআইয়ের পক্ষ থেকে উপস্থিত থাকবেন এফবিসিসিআইয়ের পরিচালক সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ।

টিএম ফিল্মসের আমন্ত্রণে তাপস এন্ড ফ্রেন্ডসের হয়ে অনুষ্ঠানে পারফর্ম করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তিনি বরিশালে পৌঁছান।

এর আগে বৃহস্পতিবার সকালের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন নায়িকা। পরে সেখান থেকে হেলিকপ্টারে গিয়েছেন বরিশালে।

জমকালো এই আয়োজনে যোগ দিতে এরই মধ্যে বরিশালে পৌঁছেছেন স্টেজ মাতানো বাংলা ফোক গানের সম্রাজ্ঞী মমতাজও।

তারকা শিল্পী ‘দুষ্টু পোলাপাইন’-এর ঐশি, বর্তমান সময়ের জনপ্রিয় বাউল শিল্পী চিশতী বাউল, দোলা, বালাম, আনিকা, পারভেজ এবং লুপাসহ বিভিন্ন তারকা শিল্পীসহ দেশের জনপ্রিয় মডেল এবং অভিনেতারা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানের স্টেজ মাতাবেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন চিত্রনায়ক ফেরদৌস এবং চিত্রনায়িকা পূর্ণিমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here