Home জাতীয় পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ নিয়েছেন: সংসদে হারুন

পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ নিয়েছেন: সংসদে হারুন

0
169

ঢাকা: বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, পদ্মা সেতু একটি বিরাট অর্জন তাতে সন্দেহ নেই। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ নিয়েছেন। কিন্তু অনেক প্রশ্ন আছে, বিশ্ব ব্যাংক কেন অর্থায়ন করেনি, দফায় দফায় ব্যয় বেড়েছে। এসবের স্বচ্ছতা জবাবদিহি দরকার। বড় বড় প্রকল্পগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে।

বুধবার (০৮ জুন) রাতে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

হারুন বলেন, পদ্মা সেতুর ফলে দক্ষিণাঞ্চলে উন্নয়নের মাইলফলক হবে তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু রেল সেতু, এক্সপ্রেসওয়ে, লক্ষ-কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে অনেক প্রশ্ন আছে।

পবিত্র হাদীসগ্রন্থ থেকে উদ্বৃতি দিয়ে হারুন বলেন, শাসকের সামনে সত্য বলা সবচেয়ে বড় জিহাদ। তারা সেই জিহাদ করছেন, সত্য বলছেন। মিথ্যা বলছেন।

পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে বিএনপির ভূমিকা নিয়ে সরকার পক্ষের বক্তব্যের পাল্টায় হারুন বলেন, বিশ্ব ব্যাংক কি বিএনপির কথায় টাকা দেয়? বিএনপি বিরোধী দল, ক্ষমতাও নেই, বিএনপি কীভাবে টাকা বন্ধ করে দেয়?

বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যের সময় সরকারি দলের সংসদ সদস্যরা হইচই করার ঘটনার কথা উল্লেখ করে হারুন বলেন, কথাগুলো আমাদের বলার সুযোগ তো দেবেন। এই সংসদে আমরা সংখ্যায় অত্যান্ত ক্ষুদ্র। আমাদের একজন সদস্য বক্তব্য দিয়েছেন। এখানে ডিবেট হবে আলোচনা হবে আলোচনা হবার পর এতজন বক্তব্য দিচ্ছেন। আমার বক্তব্য যুক্তি খণ্ডন করুন। আমার বক্তব্যে যদি কোন অসত্য অংশ থাকে আপনি তার প্রতিবাদ করেন কোন অসুবিধা নাই। বক্তব্য চলাকালীন সময় আপনার (স্পিকার) দায়িত্ব আমাদের প্রটেকশন দেওয়া। কিন্তু আপনি জায়গা থেকে প্রটেকশন দেন নাই। যেভাবে সাউটিং করা হয়েছে, এটি সংসদের অধিবেশনে আসলেই সভ্য আলোচনা হচ্ছে? নাকি হট্টগোল হচ্ছে। এটি প্রশ্ন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here