Home বিনোদন এবার ডাক্তার হয়ে আসছেন মিথিলা

এবার ডাক্তার হয়ে আসছেন মিথিলা

0
232

টলিউডের নিয়মিত অভিনেত্রী হয়ে উঠছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। কয়েকদিন আগেই হইচই-তে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’। সেখানে অভিনেত্রীর কাজ দারুণ প্রশংসা পাচ্ছে।

এর মধ্যেই মিথিলার নতুন সিনেমা ‘নীতিশাস্ত্র’র ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। যেখানে ডাক্তারের চরিত্রে হাজির হয়েছেন মিথিলা।

সিনেমাটি নির্মাণ করছেন কলকাতার তরুণ নির্মাতা অরুণাভ খাসনবিশ। যিনি গত ১৩ বছর ধরে সিনে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সহকারি পরিচালক হিসেবেও কাজ করেছেন।

এই সিনেমায় মিথিলা ছাড়াও অভিনয় করেছেন ইমন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, রজতাভ দত্ত, শান্তিলাল মুখার্জি, ঋতব্রত মুখার্জি, বাসবদত্তা চট্টোপাধ্যায় প্রমুখ। আগামী মাসের মাঝামাঝিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

জানতে চাইলে মিথিলা সংবাদমাধ্যমকে বলেন, এই সিনেমায় আমি ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি। একজন ডাক্তার হিসেবে এখানে আমাকে নীতির দ্বন্দ্বের মধ্যে পড়তে হয়েছে। নীতিশাস্ত্রে চারটি গল্প। তার মধ্যে একটা হলো এটি-অ্যান্থলজি। এখানে আমার সহ-অভিনেত্রী ছিলেন বাসবদত্তা। বাসব অসাধারণ একজন অভিনেত্রী। আমি খুব এনজয় করেছি তার সঙ্গে কাজ করতে। কাজটির জন্য আমাদের বেশ সিরিয়াস থাকতে হয়েছে। চরিত্রটা করে আমার খুব ভালো লেগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here