Home বিনোদন পরীমণি বললেন ‘কি যে মায়া’

পরীমণি বললেন ‘কি যে মায়া’

0
137

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি অন্তঃসত্ত্বা। ঘনিয়ে আসছে তার মা হওয়ার সময়। মাতৃত্বের স্বাদ নেওয়ার জন্য যেন মুখিয়ে আছেন সাহসী এই নারী। আর এই সময়টা যে তিনি বেশ উপভোগ করছেন তা স্পষ্টই বোঝা যায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে। এরইমধ্যে একাধিকবার বেবি বাম্পের ছবি প্রকাশ করে ভক্তদের ভালোবাসায় ভেসেছেন নায়িকা।

আজ বুধবার (৮ জুন) সন্ধ্যায় বেবি বাম্পের নতুন ছবি প্রকাশ করেছেন পরী। যেখানে তার সঙ্গে রয়েছেন স্বামী চিত্রনায়ক শরীফুল রাজও। ছবিতে দেখা যাচ্ছে সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে রাজের কোলে হেলান দিয়ে শুয়ে আছেন পরী। তার চোখ দুটি বন্ধ। মুখটি মায়াময়। দুহাত দিয়ে আলতে করে ধরে পরশ বুলাচ্ছেন নিজের বেবি বাম্পে। ছবিটি যেন সবুজ প্রকৃতির সঙ্গে মিলেমিলে একাকার।

ছবিটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আমি এত এত বার লিখতে চেয়েছি কিছু …পারছি কই আর! লিখতে গিয়ে কেবল ছবিটার দিকেই এক মনে চেয়ে থাকি। কি যে মায়া! এমন মায়ার মুহূর্তরা পৃথিবীর সমস্ত সুখ এক করে দেয়। শুকরিয়া।’

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে একে-অপরকে কবুল বলেন তারা। পরিচয়ের মাত্র সাত দিনের মাথায় তারা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলেন। এরপর গত ১০ জানুয়ারি (সোমবার) হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরীমণি। এরপর চলতি বছরের জানুয়ারিতে পারিবারিক আয়োজনে গাঁটছড়া বাঁধেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here