শেখ হাসিনাকে চিঠি দিয়ে শোক জানালেন নরেন্দ্র মোদি

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, চট্টগ্রামের কনটেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ও আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো ওই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ প্রদান ও পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার ক্ষেত্রে তার সদিচ্ছা ব্যক্ত করেন।

চিঠির শেষে নরেন্দ্র মোদি আবারও তার সরকার এবং ভারতের ভ্রাতৃপ্রতিম জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *