Home বিনোদন আমি ইতিমধ্যে রাস্তায় নেমে গেছি: সিয়াম

আমি ইতিমধ্যে রাস্তায় নেমে গেছি: সিয়াম

0
130

বাংলাদেশি চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। গত রোজার ঈদে তার অভিনীত ‘শান’ সিনেমা দর্শকের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে। এরপর ‘পাপ পুণ্য’ সিনেমাতেও তার অভিনয় কুড়াচ্ছে প্রশংসা।

আর যুক্তরাষ্ট্রভিত্তিক ভারতীয় নির্মাতা অলকা রঘুরামের পরিচালনায় আন্তর্জাতিক সিনেমা ‘ইন দ্য রিং’-এ চুক্তিবদ্ধ হয়ে তো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। সবমিলিয়ে বড্ড সু-সময় পার করছেন সিয়াম।

‘ইন দ্য রিং’ কি খবর? সিয়াম আহমেদ বলেন, চুক্তি তো সম্পন্ন হলো। এই বছরের শেষের দিকে কাজ শুরু হবে ইনশাল্লাহ। জাজ মাল্টিমিডিয়ার ‘রাস্তা’ সিনেমারও তো শুট হওয়ার কথা। আপনি কী ‘রাস্তা’য় নেমেছেন? এ নায়ক বলেন, আমি ইতিমধ্যে রাস্তায় নেমে গেছি। রাস্তাতেই আছি। আসলে এই সিনেমার ঘোষণাটা খুব ঘটা করে জানানো হবে। একটু অপেক্ষায় থাকুন।

আপনার অভিনীত ‘শান’ সিনেমাটি দর্শকরা বেশ ভালোভাবে নিয়েছেন। কেমন লাগছে? সিয়ামের উত্তর- আমাদের তো দর্শকের ভালোবাসা ছাড়া চাওয়া-পাওয়ার কিছু নেই। ভালোবাসাটা যদি থাকে উৎসাহিত হই। আরেকটু চেষ্টা করতে ইচ্ছা করে। এই ঈদে মানুষজন সিনেমা নিয়ে কথা বলেছে। এটা সবচেয়ে ইতিবাচক ব্যাপার। সবার প্রতি কৃতজ্ঞ যারা আমার ‘শান’ সিনেমাটি দেখেছেন। এই সাপোর্টটা এই মুহূর্তে খুব দরকার ছিল। আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবাসলে যে কোনও ভালো সিনেমার পাশে থাকা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here