Home বিনোদন গর্বিত সিয়াম-পূজা, জানালেন নিজেরাই

গর্বিত সিয়াম-পূজা, জানালেন নিজেরাই

0
219

দর্শকের বানানো সেরা ট্রেলার নির্মাতা হিসেবে বিজয়ীদের নাম জাজ ও শানের পেজ থেকে ঘোষণা করা হয় আগেই। এবার সেই ট্রেলার নির্মাণকারী চারজন বিজয়ী ও সিয়াম পূজার সঙ্গে ডিনারের সুযোগ পাওয়া ২০ জন দর্শকের সঙ্গে ডিনার করলেন সিয়াম-পূজাসহ শানের নির্মাতা এম রাহিম, গল্পকার আজাদ খানসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা।

এ সময় আজাদ খান বলেন, আগামীতে ফিল্মম্যানের পক্ষ থেকে আরও ভালো ভালো গল্পের ছবি বানানো হবে। এ বছরই নতুন আরও একটি ছবির ঘোষণা দিতে পারে আমাদের প্রযোজনা সংস্থা।

রবিবার সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি রেস্টুরেন্টে এই ডিনার আয়োজন সম্পন্ন হয়। একই সঙ্গে ব্লকবাস্টার সিনেমাসে সিয়াম-পূজার সঙ্গে ‘শান’ মুভিটি উপভোগ করেন তারা।

এ সময় সিয়াম বলেন, শান ছবির অভূতপূর্ব সাফল্যে আমরা গর্বিত। শুধু শান না ঈদের সবগুলো সিনেমাই এবার দর্শকরা দেখেছেন। দর্শকদের হলে আসার জোয়ার তৈরি হয়েছে। আশা করি আগামীতে আরও ভালো ভালো ছবি নির্মাণে প্রযোজকরা এগিয়ে আসবেন। শানের ট্রেলার বানিয়ে যারা পুরস্কার পেয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।

পূজা বলেন, ‘পোড়ামন টু ও দহনের পর অনেক দিন পর হলে দর্শকদের এমন দর্শক দেখলাম। সিয়াম-পূজা জুটিতে তারা বিশ্বাস রেখেছে এই জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি আগামীতে এই ফিল্মম্যান থেকে আরও ভালো ছবির ঘোষণা আসবে।’

শানের নির্মাতা আগামীতে শান’ এর চেয়ে আরও ভালো ছবি উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আমি প্রথম ছবিটি দর্শকদের ভালো কিছু দিতে চেষ্টা করেছি। নিজে কোনো কিছুতেই ছাড় দেইনি। আগামীতে আরও ভালো কিছু উপহার দেবো দর্শকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here