Home দেশের খবর নবীগঞ্জ এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

নবীগঞ্জ এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

0
211

এম এ মুহিত, নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের রামলোহ গ্রামের চুনু মিয়া (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ জুন) বিকালে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করে। চুনু মিয়া ওই গ্রামর ইয়াজ আলীর ছেলে।

স্হানীয় সূত্রে জানাযায় রবিবার দুপুরে চুনু মিয়াকে বসত ঘরের তীরের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেদ্রের পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে। তবে চুমু মিয়ার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here